ছেলের কথা শুনে সুফিয়া বেগম আচঁলে মুখ লুকালো। আজ চার দিন হলো ঘরে খাবার নেই। বাপ মরা এই ছেলের খুদা মিটাবে কিভাবে? তবুও হাসি মুখে ছেলের মাথায় হাত দিয়ে বললো,,,
" তুই থাক আমি পাশের বাসা থেকে ভাত নিয়ে আসি "
মায়ের কথায় ছেলের মুখে হাসি ফুটলো। মায়ের আচল ধরে বললো,,
মা নাক টেনে দেখ ওই বাড়িতে কত ভালো ভালো রান্না হয়েছে, আমার জন্য একটু বেশি করে আনিস, আর শোন তুই আবার সব খেয়ে নিস নাহ্।
ছেলের কথার কোন উওর না দিয়েই ঘর থেকে বেড়িয়ে পড়লো সুফিয়া বেগম।
.
ছোট একটা বস্তিতে থাকে মা ছেলে।
কয়েকদিন থেকেই গায়ে খুব জ্বর, তাই কাজে যেতে পারে নি। পাড়ার নরেন ডাক্তার নাড়ি দেখে বললো,,,
কত খাটবে নীলের মা, নিজের শরীরের দিকে তো একটু নজর দেও। দু বেলা ভালো মন্দ কিছু খাও।
ডাক্তার বাবুর কথায় উওর না দিয়ে মুছকি হাসলো সুফিয়া। ছেলেটার গায়ে জামা নেই ভালো। কয়েকদিন থেকে খুব বায়না করেছে এবারের ঈদে একটা নতুন জামা তার চাই। ছেলেকে আশা দিয়ে রেখেছে কিনে দিবে।
এখন নিজের শরীরের দিকে নজর দিতে হবে নাহ্। মনকে বুঝ দেয় নিজে নিজে।
.
সামনেই এক ব্যবসায়ীর বাসা।।
আজকে নাকি ওই বাসাতে কার বিয়ে। কত ভালো ভালো খাবার রান্না হয়েছে নিশ্চয়! তা তো হবেই বড় লোক বলে কথা, ভালো ভালো খাবার না পেলে কি বিয়ে হবে??
গেটের কাছে যেতেই,,,,,
- এই এখানে কী হুমমম??? যাও যাও স্যার দেখলে সমস্যা।
দাড়োয়ানের কথায় সুফিয়া একটু সাইটে সরে গেলো। তারপর বাসার ভিতরে উকি দেওয়ার চেষ্টা করলো কেউ আসছে নাকি এই দিকে।
নাহ্ কেউ নেই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এই সুযোগে দাড়োয়ানের কাছে এসে বললো,,,
ভাই আমারে কিছু খাবার দিবেন? ছেলেটা না খেয়ে আছে। আমার শরীরটা ভালো নাহ্ তাই কাজেও যেতে পারি নি।
সুফিয়ার কথা শুনে দাড়োয়ান আশে পাশে লক্ষ করলো ভালো ভাবে।
তারপর হাতের ইশারাতে আরও কাছে ডেকে বললো,,,
বোন তুমি একটু দাড়াও আমি তোমার জন্য ভাত আর ডাল নিয়ে আসি হবে তো??
দাড়োয়ানের মুখে আশার বানী শুনে দুই চোখটা চকচক করে উঠলো।
মাথা নেড়ে হ্যাঁ সূচক উওর দিলো।
খানিকক্ষন পর একটা পুটলিতে করে কিছু খাবার দিলো সুফিয়ার হাতে।
আর কোন কথা নাহ্ বলে পা চালিয়ে নিজের ঘরের দিকে হাটা দিলো। ছেলেটা খুব খুশি হবে খাবার পেয়ে।
.
ঘরে ডুকতেই নীল মাকে জড়িয়ে ধরে বললো,,
মা আমার জন্য ভাত এনেছিস?
চোখটা ছলছল করে উঠলো সুফিয়ার।
ছেলেকে আরও শক্ত করে ধরে বললো,,, হ্যাঁ বাবা এনেছি,চল খাইয়ে দিই।
.
মারে তুই ভালো ভালো খেয়ে আমার জন্য এইগুলো আনছিস তাই নাহ্? যাহ্ আমি খাবো নাহ্ মরে যাবো।
Really nice story...😔😢
উত্তরমুছুন